অক্টোবরে সড়কে ঝরল ৬৩ প্রাণ

ডেস্ক রিপোর্ট :
চলতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে সারাদেশে ৩২২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের। আর ২৪৪ জন আহত হয়েছেন।

আকাশ-সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনারোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোডে’র প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনটি করা হয় ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সড়ক দুর্ঘটনা নিয়ে।

সংগঠনটি বলছে, শুধুমাত্র ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা কেবলমাত্র বেপরোয়াভাবে যানবাহন চালানোর কারণে ঘটছে।

দুর্ঘটনারোধে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে সেভ দ্য রোড। এগুলো হলো—বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করা। ফিটনেসবিহীন যান যেন সড়কে না নামতে পারে এ জন্য বাস ডিপোগুলো পরিদর্শন করা। চালকের লাইসেন্স আছে কি না, তা তদারকি করা। বেপরোয়া গতিরোধে স্পিডগান, সড়কে সিসিটিভি, মোটরসাইকেল লেন ও পুলিশবুথ স্থাপন করা। বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়া।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *