সিরাজগঞ্জে ২ ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মধুপুর গ্রামে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে, এটি হত্যা না আত্মহত্যা—তা জানাতে পারেনি তাঁরা।

নিহতেরা হলেন—উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সুলতান মিয়ার স্ত্রী রওশনারা (৪০), ছেলে জেহাদ (১০) ও মাহিম (৩)।

জানা যায়, সুলতান মিয়া তাঁর দ্বিতীয় স্ত্রীর মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন।

নিহত রওশনারা অন্যের বাড়িতে সুতার কাজ করেন।  গত তিন চারদিন  হলো কাজে যাচ্ছেন না তিনি। কাজে না যাওয়ায় বাড়ির  মহাজন রওশনারা বড় বোন লিলি খাতুনকে ফোন দেন।

ফোন পেয়ে আজ দুপুরে মধুপুর নতুন পাড়া বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। পের তিনি ঘরে ঢুকলে মেঝেতে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরিফুর  রহমান বলেন, ‘এটি হত্যা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এটিভি বংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *