এশিয়া কাপে খেলতে সিলেটে রুমানা-সালমারা

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে গতকালই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ সাফল্য পাওয়া বাংলাদেশের মেয়েরা এবার ঘরের মাঠে আরও একটি টুর্নামেন্টে খেলতে নামছে।

কদিন পরই ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। এই আসরে খেলতে এরই মধ্যে সিলেটে গেছেন রুমানা-সালমারা।

প্রায় চার বছর পর নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ দল।  এরপর করোনার কারণে আয়োজন হয়নি আসরটি।

এশিয়ার সাতটি দেশকে নিয়ে আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে টুর্নামেন্টটি।

প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সবকটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহালি আক্তার।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *