বঙ্গবন্ধু সেতুর পিলারে আটকে আছে বালু বোঝাই বাল্কহেড

ডেস্ক রিপোর্ট : 

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর নয় নম্বর পিলারের সঙ্গে জোরে ধাক্কা লেগে একটি বালু বোঝাই বাল্কহেড আটকে গেছে। আজ মঙ্গলবার দুপুরে বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে ফরিদপুর সিএনবি ঘাটের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ‘যমুনা নদীতে পানি বাড়ায় এবং প্রবল স্রোতের কারণে বালু বোঝাই একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতুর নয় নম্বর পিলারের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আটকে যায়।’

বঙ্গবন্ধু সেতুর সাইড কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘আজ সকালে সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন বঙ্গবন্ধু সেতু পরিদর্শনে এসেছেন।  বালু বোঝাই বাল্কহেড আটকে আছে জানতে পেরেছি।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘দুপুরে বঙ্গবন্ধু সেতুর নয় নম্বর পিলারের সঙ্গে বালু বোঝাই আরেকটি বাল্কহেড জোরে ধাক্কা দিয়ে মাঝামাঝি অবস্থায় আটকে গেছে। খবর পেয়ে গিয়ে দেখি প্রচণ্ড স্রোতে পিলারের সঙ্গে আটকে আছে বাল্কহেডটি। বিআইডব্লিউটিএয়ের রেসকিউ নিয়ে এসে এটি দ্রুত সরাতে হবে।’

এর আগে গত ১১ সেপ্টম্বর বঙ্গবন্ধু সেতুর নয় নম্বর পিলারের সঙ্গে একটি বালু বোঝাই বাল্কহেড ধাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় আবুল শিকদার নামে একজন নিখোঁজ হয়। ঘটনার দুদিন পার হলেও তাঁকে উদ্ধার করতে পারেনি নৌ-পুলিশ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *