লোডশেডিং নিয়ে যা জানাল ডিপিডিসি

ডেস্ক রিপোর্ট : 
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি কমাতে সারা দেশে লোডশেডিং চালু করেছে সরকার। আজ শনিবার লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। তবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি এদিন কোনো লোডশেডিং তালিকা প্রকাশ করেনি।

গত ১৯ জুলাই থেকে এই লোডশেডিং ব্যবস্থা চালু হয়। এরপর থেকে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি প্রকাশ করে আসছে দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

শনিবার সকালে ডিপিডিসির ওয়েবসাইটে দেখা যায়, “এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই।”

তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *