লঞ্চভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমল

ডেস্ক রিপোর্ট : 

লঞ্চসহ নৌযানের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। সেই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ রাত ১২ টার পর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

নৌযানের যাত্রীভাড়া হ্রাস করার ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে তিন টাকা হতে ১৫ পয়সা টাকা কমিয়ে দুই টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া দুই টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে দুই টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে তিন টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে তিন টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে দুই টাকা ৬০ পয়সা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল দুই টাকা ৩০ পয়সা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল দুই টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *