গণপরিবহণে ৩৬ শতাংশ নারী যৌন হয়রানির শিকার : সমীক্ষা

ডেস্ক রিপোর্ট : 

দেশে বাস-লঞ্চ-ট্রেনের টার্মিনালসহ গণপরিবহণে ৩৬ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হচ্ছেন। এমন অবস্থায় ৫৭ শতাংশ নারী গণপরিবহণকে সবচেয়ে অনিরাপদ বলে মনে করছেন। এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। সমীক্ষা বলছে, গণপরিবহণ ছাড়া রাস্তা, শপিংমল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নারীদের হয়রানি করা হয়।

২৪টি জেলার পাঁচ হাজার নারীর ওপর জরিপে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে ইউএনডিপি বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে প্রায় ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, টেক্সট মেসেজ, ইমেইলের মাধ্যমে ২৪ জেলার পাঁচ হাজার ১৮৭ জন নারীর বক্তব্য নিয়ে তা বিশ্লেষণ করা হয়।

জরিপে আরও বলা হয়, দিনের বেলাও নারীরা হয়রানির শিকার হন। ৫২ শতাংশ নারী দিনে হয়রানির শিকার হয়েছেন এবং বেশিরভাগ ঘটনা বিকেলের দিকে ঘটেছে। এই হয়রানির প্রতিক্রিয়ায় ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন। হয়রানির শিকার হয়ে মাত্র এক শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। তবে, প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কারও কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *