কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তরুণ

ডেস্ক রিপোর্ট : 
কাজ করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন এক তরুণ। তার নাম মাসুম (২০)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

জেলার দাউদকান্দিতে হাইওয়ে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মামুনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন বিষয়টি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান। দাউদকান্দি থানা পুলিশ মামুনের লাশ উদ্ধার করে। মামুনের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মামুনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকাল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে স্বজনরা বিকালে লাশ বাড়ি নিয়ে যান। মামুনের মা ছেলের শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। সজ্ঞাহীন হয়ে পড়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার সাকের হোসেন জানান, মাসুম এক সপ্তাহ আগে তাদের পার্শ্ববর্তী কালা মিয়ার ছেলে আলাউদ্দিনের সাথে কুমিল্লা সদরের আলেখারচরের একটি মোটর গ্যারেজে কাজ করতে বাড়ি থেকে বের হন। তবে কীভাবে কেন কারা তাকে হত্যা করেছে এখনো তা জানা যায়নি।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক গৌবিন্দ দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *