ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ডেস্ক রিপোর্ট : 
ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার বাসিন্দারা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সর্বত্র মাইকিং করে গ্যাস না থাকার বিষয়ে অবগত করা হয়েছে।

মো. আখতারুজ্জামান বলেন, ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজ করা হবে। তাই, তিন দিন জেলা সদর ও সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *