করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৬২০

ডেস্ক রিপোর্ট : 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, নতুন করে দুই মৃতের দুজনেই পুরুষ। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৮ জনের। এদের মধ্যে ১৮ হাজার ৬৭৬ জন পুরুষ, ১০ হাজার ৫৮২ জন নারী আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৭৬৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৫২৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে সাত হাজার ৪১৯টি নমুনা সংগ্রহ এবং সাত হাজার ৩৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় আট দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৮৯৯ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *