ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট : 

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে আরশাদুল্লাহ নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি পটুয়াখালীর খালেক মিয়ার ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহণের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত অন্য দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *