চট্টগ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের হাটহাজারী থানার চৌধুরীহাটে পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে সিকদার পাড়া আলী খান চৌকিদারের পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- সিকদার পাড়া এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান ও সন্দ্বীপ কলোনি এলাকার মো. রাসেলের মেয়ে সুবর্ণা। দুজনের বয়স ৭ বছর বলে জানা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শিশু দুটি পুকুরে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুকুরের সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে জাল দিয়ে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তোলার পর স্বজনরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *