চট্টগ্রামের বাসচাপায় প্রাণ গেল ৪ যাত্রীর

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ার দিঘীরপাড় এলাকায় বাসচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেজাউল করিম আরও বলেন, ‘সংঘর্ষের পর বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।’

এটিভি বাংলা/কায়সার


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *