পদ্মা সেতুতে উল্টে গেল পেঁয়াজবাহী ট্রাক

ডেস্ক রিপোর্ট:

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান।

এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ফরিদপুর থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এটিভি বাংলা/তুষার


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *