নেইমার জাদুতে জাপানকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পোর্টস প্রতিবেদন:

রক্ষণভাগে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছিল জাপান। কিছুতেই চিড় ধরানো যাচ্ছিল না। প্রীতি গড়াচ্ছিল ড্রয়ের দিকে। শেষে নেইমার জাদুতে জাপানকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাপান ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর সেলেসাওদের জয়সূচক গোল উপহার দেন নেইমার জুনিয়র। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৭৭তম মিনিটে।

জাপানের বক্সের মধ্যে রিচার্লিসনকে স্বাগতিকরা ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। সেই সুযোগটি কাজে লাগান সুপারস্টার নেইমার।

এশিয়া সফরের আগে ম্যাচে অবশ্য বড় জয় তুলে নিয়েছিল ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে নেইমারের জোড়া গোলে অতিথিরা ৫-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়াকে।

এটিভি বাংলা/সামিয়া


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *