নারায়নগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত মিনু রাসেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
আজ (২৫শে এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (২৪শে এপ্রিল) গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিনু রাসেল নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মো. আশরাফ আলীর ছেলে।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ভিকটিমের মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

তিনি আরও জানান, গত ১৩ই এপ্রিল নিজ বাসা থেকে ভিটকটিম নানির বাসায় বেড়াতে যায়। পরদিন সেহেরির সময় নানির সঙ্গে নিজ বাসায় ফেরার পথে মিনু রাসেলসহ মো. রিফাত (২০) ও সিফাত (২২) ভিকটিমকে অপহরণ করেন। পরে মিনু রাসেলের বাসায় নিয়ে ধর্ষণ করেন। তারা চারদিন ওই কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এটিভি বাংলা/সামিয়া


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *