২৪ ঘন্টায় দেশে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।
একই সময়ে ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

শনিবার (২৩শে এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এ পর্যন্ত এই ভাইরাসে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

করোনাভাইরাসের ওমিক্রন ধরনটির ধাক্কা সামলে ওঠার পর সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। গত ২৫শে মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশ’র নিচে রয়েছে। আর ৪ঠা এপ্রিলের পর তা ৬০ ছাড়ায় নি।

গত একদিনে ঢাকা জেলার ( ১৮ জন) পাশাপাশি আর যে কয়টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে, সেগুলো হল- গাজীপুর (৩), নারায়ণগঞ্জ (১), নেত্রকোণা (১), কক্সবাজার (১)ও সিলেট (২)।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ।

তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এটিভি বাংলা/তুষার


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *