ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ এপ্রিল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কিনা। এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ই এপ্রিল।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে ডা. জোবায়দা রহমানের যে মামলাটির শুনানি হয়েছে সেই মামলা চলবে কিনা সেই সিদ্ধান্তের জন্য আগামী ১৩ই এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ই এপ্রিল রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান। গেলো বছরের পহেলা এপ্রিল আপিল শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হলেও করোনার কারণে সে আদেশ আর হয়নি। দীর্ঘ এক বছর পর আবার শুনানি শেষে রায়ের দিন ঠিক করল আপিল বিভাগ।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় ডা. জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। গেলো বছরের পহেলা এপ্রিল আপিল শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হলেও করোনার কারণে সে আদেশ আর হয়নি। দীর্ঘ এক বছর পর আবার শুনানি শেষে, রায়ের দিন ঠিক করলো আপিল বিভাগ।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *