দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মুহুর্মুহু বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সংঘর্ষ চলছিল।

এসময় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও, তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি থাকা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এটিভি বাংলা/তিষা


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *