সেতুর রেলিংয়ে আটকে গেল বাস, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:
টাঙ্গাইল ঘাটাইলে শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের একটি বাস সেতুর রেলিংয়ের ওপর উঠে গেলে অন্তত ৩০ জন আহত হয়।
শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কালিয়াকৈর-গাজীপুর থেকে আসা শাকেস্বর উচ্চ বিদ্যালয়ের ৪০-৪৫ জন শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা শেরপুর গজনি অবকাশ কেন্দ্র থেকে পিকনিক শেষে ফিরছিল। পথে উপজেলার মাতালবাড়ী এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাসটি ব্রিজের রেলিংয়ের ওপর দিয়ে উঠিয়ে আরেকটি পুরাতন ব্রিজের রেলিংয়ের ওপর হেলে পড়ে দুই ব্রিজের মাঝখানে আটকে যায়। ব্রিজের নিচে প্রায় ১০-১২ ফুট নিচে খালের মধ্যে অনেক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে মধুপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এটিভি বাংলা/ফয়সাল


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *