প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গারদের মধ্যে থেকে প্রথম ধাপে মিয়ানমার কর্তৃপক্ষ এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইউ থান শেওয়ের এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। ছবি ও নাম অনুয়ায়ী চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য আরও ৭০ হাজার রোহিঙ্গা নাগরিক এ তালিকার বাইরে অপেক্ষমাণ রয়েছে।

এই প্রথম মিয়ানমারের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করা হয়েছে, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নাগরিকের তথ্য যাচাই-বাছাইও দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *