মনে করছে এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে

ডেস্ক রিপোর্ট :
ট্রাম্পের এমন আগ্রাসী নীতির সঙ্গে একমত নন সংখ্যাগরিষ্ঠ মার্কিনি। এক জরিপে দেখা গেছে, দেশটির ৫৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকারক। মারকুয়েট ল স্কুল এই জরিপটি করেছে। এতে গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর ট্রাম্পের শাসন পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

ফলাফল বলছে, ৫৮ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন যে ট্রাম্প ঘোষিত শুল্ক অর্থনীতির ক্ষতি করবে, মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলবে। আর ২৮ শতাংশ মনে করেন, তারা লাভজনক হবেন। এই জরিপে মোট ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামত পোষণ করেছেন। ৬৪ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, ইউএসএআইডি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ করা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে।

জরিপে উত্তরদাতাদের ৭০ শতাংশ বলেছেন, যেসব বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন, তাদের অপসারণ করা উচিত হবে না।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তার নির্বাহী আদেশগুলো প্রায়শই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। অনেক ফেডারেল বিচারক এই নীতিগুলো স্থগিত বা বাতিল করার জন্য রায় জারি করেছেন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *