ছুটিতে বাড়ি ফেরা হল না ঢাবি শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার:

পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রীজের রেলিংয়ের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মাহাবুব আদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন।

নিহত শিক্ষার্থীর চাচা ফরহাদ বলেন, মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রীজে ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে। তখন ব্রীজের রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, তার বন্ধুদের মাধ্যমে আমি এ বিষয়ে জেনেছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।

মাহাবুবের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহপাঠীরা। তার হলের রুমমেট মো. রাহাত শিকদার বলেন, মাহাবুব খুবই ভালো ছেলে ছিল। সে খুবই মিশুক, হাসিখুশি ও প্রাণবন্ত থাকত। তার এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছি না। দুঃস্বপ্নের মতো লাগছে।

উল্লেখ্য, নিহত মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার পিতার মো. হান্নান মিঠু। জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয় এবং ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা শেষে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং বিভাগে ভর্তি হন।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *