ডেঙ্গুতে নতুন করে প্রাণ গেল দুজনের

ডেস্ক রিপোর্ট :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন। আজ শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলছে, বর্তমানে দেশে সর্বমোট ১৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯ জন এবং ঢাকার বাইরে ৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকা ও ১২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর নতুন দুজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৩ জনের।

২০২৪ সালের এক জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৯৮ জন এবং ঢাকার বাইরে ৫২৩ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৬১ জন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *