গুলিস্তানে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে মালঞ্চ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার শিহাব এনটিভি অনলাইনকে বলেন, আগুনের খবর পাওয়ার চার মিনিট পরেই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *