ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তেজগাঁও এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এরপর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগি উদ্ধারে অভিযান চলছিল।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানান, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। উদ্ধার অভিযান চলছে।

মাসুদ সরওয়ার আরও জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *