দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণায় সিইসি বলেন, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ তারিখ। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে মননোয়নপত্র যাচাই-বাছাই। এছাড়া, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল চলবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *