‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি এখনো

বিনোদন ডেস্ক :
শাহরুখের ‘জওয়ান’ সিনেমার মত বিশ্বব্যাপী মুক্তির একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ‘টাইগার ৩’ সিনেমা।

আগামীকাল ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া এই সিনেমা বাংলাদেশে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) মুক্তি পেতে পারে। তবে সেটিও এখনও চূড়ান্ত নয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকায় সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে সেই অনুমতি এখনও মেলেনি।

জানা গেছে, আমদানি রপ্তানি নীতিতে ‘টাইগার ৩’-এর বিনিময়ে ওপারে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার সিনেমা ‘পোড়ামন ২’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এটিভি বাংলা  / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *