দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
দোহাজারী-কক্সবাজার রেললাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

এর আগে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে আইকনিক রেলস্টেশনে যান তিনি। প্রধানমন্ত্রীকে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা নেচে-গেয়ে অভ্যর্থনা জানান। সেখানে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনে রেল চলাচলের জন্য উন্মুক্ত করবেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে রেলযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাবেন রামু স্টেশন। সেখান থেকে সড়ক পথে রামু সেনানিবাস হয়ে যাবেন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে। চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *