নভেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট :
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি বা দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

নভেম্বর মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ মাসের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা কিংবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে আজ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা য়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া আজও প্রধানত শুষ্ক থাকতে পারে।

এটিভি বাংলা / হৃদয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *