১২ আগস্টের মধ্যে জানা যাবে ওয়ানডে অধিনায়ক কে

স্পোর্টস ডেস্ক :
জরুরি সভা থেকেও জরুরি কাজটা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করার ভার দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

তবে কবে নাগাদ ওয়ানডে অধিনায়ক চূড়ান্ত করা হবে সে বিষয়ে অবশ্য একটা টাইমলাইন বেঁধে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই কর্তা বলেছেন, ‘আজকে আমাদের জরুরি একটি সভা ছিল এবং একটিই এজেন্ডা ছিল, অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক আজকে নির্বাচন করার কথা ছিল। আজকে সভায় আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে দায়িত্ব দিয়েছি অধিনায়ক বাছাই করার জন্য। উনি এখন ভেবেচিন্তে এবং অধিনায়কত্বের জন্য সম্ভাব্য বিবেচনায় যারা আছে, তাদের সঙ্গে কথা বলবেন এবং আমরা চূড়ান্ত করে ফেলব।’

তিনি জানিয়েছেন, ‘আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যে, ১২ অগাস্ট পর্যন্ত ডেডলাইন আছে, তার আগে আমরা অধিনায়ক ঠিক করে আপনাদের জানিয়ে দেব।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *