কোন বিভাগে পাসের হার কত?

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

আজ শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

প্রাপ্ত ফলাফলে ঢাকা বোর্ডে ১১ দশমিক ১২ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ২০ শতাংশ, কুমিল্লায় ছয় দশমিক ৩৬ শতাংশ, যশোরে ১৩ দশমিক ২৪ শতাংশ, চট্টগ্রামে সাত দশমিক ৪৬ শতাংশ, বরিশালে সাত শতাংশ, সিলেটে চার দশমিক ৯৮ শতাংশ, দিনাজপুরে আট দশমিক ৭৩ শতাংশ, ময়মনসিংহে ১০ দশমিক ৭২ শতাংশ, মাদ্রাসা বোর্ডে দুই দশমিক ১৮ শতাংশ, কারিগরিতে ১৪ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে। সর্বমোট ১১টি বোর্ডে ৮ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *