স্বর্ণের ভরি লাখ টাকার বেশি

ডেস্ক রিপোর্ট :
দেশে প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এতে বেড়েছে সব প্রকার স্বর্ণালঙ্কারের দাম। আজ শুক্রবার (২১ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি দুই হাজার ৩৩৩ টাকা বেড়েছে। এতে ভরিপ্রতি এ মানের স্বর্ণের দাম পড়বে এক লাখ ৭৭৭ টাকা, যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় বাজারে অম্লীয় স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (২১ জুলাই) থেকে তা কার্যকর হবে।’

২১ ক্যারেট কঠিন স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং প্রচলিত স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা। তবে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

এটিভি বাংলা/ হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *