বৃষ্টি বাধায় বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক :
লক্ষ্যটা ২৪৭। বাংলাদেশে খেলা হলে এই লক্ষ্যকে যথেষ্ঠ বলে মনে হলেও ইংল্যান্ডের কন্ডিশনে নয়। তবে, সেই লক্ষ্যকেই যথেষ্ঠ বানিয়ে আয়ারল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছে এদেশের বোলাররা। একে একে তুলে নেয় প্রতিপক্ষের তিন উইকেট। এরপর বৃষ্টির হানায় বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির আগ পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় আয়ারল্যান্ডের দুই ওপেনার স্টিফেন দোহানি ও পল স্টার্লিং। তবে দলীয় ২২ রানের মাথায় শরিফুলের বলে গালিতে ক্যাচ দেন স্টালিং।

স্টার্লিয়ের বিদায়ের পর দ্রুত ফিরে যান বালবার্নি। দলীয় ২৭ রানের মাথায় হাসানে ইন সুইংয়ে বোল্ড হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে আইরিশরা। এরপর ডোহেনিকে তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। দ্রুত উইকেট পাওয়ায় এবার আইরিশদের চেপে ধরার চেষ্টায় শরিফুল-হাসানরা। বৃষ্টি আইনে অবশ্য এখন ২৬ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড। এই সময়ে তাদের থাকার দরকার ছিল ৯১ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *