আজ রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না মুশফিক-শান্তরা। কেননা আজ (রোববার) দিবাগত রাতেই যাচ্ছেন ইংল্যান্ডে। একসঙ্গে নয় ক্রিকেটাররা দেশ ছাড়ছেন দুই ভাগে বিভক্ত হয়ে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরের দিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস ঢাকায় এসে পৌঁছেছেন। জানা গেছে, লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডনে যাবেন।  তবে পেসার মোস্তাফিজ কবে, কখন দলের সঙ্গে যোগ দেবেন বিসিবি থেকে তা পরিষ্কার করে তা জানানো হয়নি।

এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন। লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল :  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *