টানা দাবদাহের পর বৃষ্টির পরে রাজধানীতে কমেছে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
টানা দাবদাহের পর শুক্র ও শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও দুই দিন চলবে। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টি হতে পারে। আর গত দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা কমেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭ দশমিক ৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের অবস্থা দেখে মনে হচ্ছে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির ঘরে রয়েছে। গত দুই দিনের বৃষ্টির ফলে রাজধানীতে তাপমাত্রা কমেছে। শনিবার রাজধানীতে বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। এ বৃষ্টি আরও দুইদিন চলবে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমে জানান, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে রাজধানী ঢাকার আকাশ। এমন পরিস্থিতিতে যেকোনো সময় রাজধানীতে ঝরতে পারে বৃষ্টি। রবিবার ও সোমবার রাজধানীতে মেঘযুক্ত আকাশের সঙ্গে চলবে দমকা হাওয়া। এর সঙ্গে আজ সন্ধ্যায় রাজধানীতে আবার বৃষ্টি হতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *