গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার (২২ এপ্রিল) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আজ শনিবার সকালে সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সরকারপ্রধান। সকাল সাড়ে ১০টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

কোভিড-১৯ মহামারির কারণে বিগত ২০২০, ২০২১ ও ২০২২ সালে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়নি। তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বেলা ১১টা থেকে বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধুকন্যা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *