বঙ্গবন্ধু মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

 

ডেস্ক রিপোর্ট :

 

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। তারা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন নিহত রয়েছে। তারা হলেন আরিফ (২৩) ও একজন অজ্ঞাতনামা নারী। গুরুতর আহত ১৮ জনের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মাহফুজ আল মামুন জানান, চারজন মারা গেছেন। এর মধ্যে দুজনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *