১ মার্চ থেকে খুলছে প্রাইমারি স্কুল

ডেস্ক রিপোর্ট:
দেশে করোনা সংক্রমণ কমে আসায় আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করার। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানান। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে তখন তিনি জানিয়েছিলেন।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।  দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ বছরের ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

এটিভি বাংলা/ফয়সাল


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *