সিরাজগঞ্জে তাড়াশে বাসের ধাক্কায় নিহত তিন

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জে তাড়াশে বাসের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।  আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মান্নান নগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন নাটোর সিটি কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, সুজন ও সিয়াম। তাঁদের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, আজ সকালে বেলকুচি থেকে একটি মোটরসাইকেলযোগে তিন শিক্ষার্থী নাটোরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, ‘নিহত শিক্ষার্থীদের মরদেহ থানায় আনা হয়েছে। তারা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *