১১ কোটি টাকায় বিক্রি হল অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা

খেলাধুলা প্রতিবেদক:

লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তাকে কিনতে আরসিবি খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি।

এদিকে, শুরু থেকেই দারুণভাবে এগুচ্ছিল আইপিএল মেগা নিলামের কার্যক্রম। মার্কি সেটের দশ ক্রিকেটারের পর ব্যাটারদের সেটও সম্পন্ন হয় কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু অলরাউন্ডার সেট আসতেই দেখা দেয় এক বিপত্তি। অসুস্থ হয়ে জ্ঞান হারান নিলামকারী। মূলত হাসারাঙ্গার নিলাম বাড়তে বাড়তে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে যাওয়ার পর লো সুগারজনিত কারণে জ্ঞান হারিয়ে ফেলেন নিলামকারী হিউজ এডমিডাস।

ব্যাস! সেখানেই স্থগিত করে দেওয়া হয় নিলাম এবং নির্ধারিত সময়ের আগেই ডাকা হয় মধ্যাহ্ন বিরতি। এডমিডাসকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার পর নিশ্চিত হওয়া গেছে তেমন গুরুতর সমস্যা নেই তার। তবু আজকের জন্য বিরতি দেওয়া হয়েছে তাকে।
এরপর বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আবার শুরু হয় নিলাম। পুনরায় শুরু হওয়া নিলামে বাড়েনি হাসারাঙ্গার দাম। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবং এটিতেই হয়ে গেছে রেকর্ড।

এটিভি বাংলা/সায়নী


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *