পুরোপুরি ফিট না হয়েও খেলবেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক :
প্রথম দুই টেস্টে খেলতে পারেননি মিচেল স্টার্ক। কিন্তু তৃতীয় টেস্টের আগে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। স্টার্ক জানিয়েছেন, তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন। তবে ম্যাচ খেলার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছেন তিনি। সোমবার ভারতের মতোই ইন্দোরে পুরোদমে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া।

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন প্যাট কামিন্স। ফলে স্টার্কের উপরেই পড়েছে অস্ট্রেলিয়া পেস বিভাগ সামলানোর দায়িত্ব। সেই স্টার্ক বলেছেন, “আমি ভালই আছি। একটু অস্বস্তি থাকবেই। পুরোপুরি ১০০ শতাংশ ফিট হওয়া এর মধ্যে সম্ভব নয়। তবে বল করতে গিয়ে ভাল অনুভূতি হচ্ছে। এমন নয় যে এবারই প্রথম কোনও টেস্ট ম্যাচে শারীরিক অস্বস্তি নিয়ে খেলব। ১০০ শতাংশ ফিট হয়ে নামতে চাইলে এত দিনে হয়তো পাঁচ-ছয়টার বেশি টেস্ট খেলতে পারতাম না।”

ভারতীয় পেসাররা যেভাবে ঘূর্ণি উইকেট থেকেও সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা পেতে চান স্টার্কও। বলেছেন, “এই সফর অস্ট্রেলিয়ার জোরে বোলারদের কাছে কঠিন হয়েছে। হ্যাঁ, উইকেটে ঘূর্ণি থাকবে আশা করছি। কিন্তু ভারতের ২০টি উইকেট নেওয়ার জন্যে স্পিনারদের যতটা সম্ভব সাহায্য করতে চাই। ভারতের পরিবেশ আলাদা ঠিকই। কিন্তু নিজের দক্ষতায় বিশ্বাস রাখলে সাফল্য পাওয়া কঠিন নয়।”

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *