জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখন যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা অবশ্যই প্রতিহত করবে।’

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫তম বছরপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের শান্তিশৃঙ্খলা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, আমরা যেন শান্তি বজায় রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারি, দেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, সে লক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। আমরা মাঠে আছি এবং থাকব। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও তেমনি আছি। শান্তি, শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষায় চিরদিন ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব।’

দীপু মনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এদেশে যত অধিকার আছে, সে সব অধিকার প্রতিষ্ঠা করবার আদায়ে নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি, তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন পেয়েছি; এ সবকিছুসহ দেশগড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।’

এ সময় উপস্থিত ছিলেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত অনুজবিজ্ঞানি ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিতবরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *