বরিশাল কির্তনখোলা নদীতে নৌ-পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট :

বরিশাল কির্তনখোলা নদীতে নৌ-পুলিশ কম্বিং অপরেশন চালিয়ে ব্যাপক পরিমান বাধা জাল উদ্ধার ও নদীতে গাছ-গাছালি ঝাউ আগাছা মুক্ত করেন।

আজ বৃহস্পতিবার বিকাল বেলা সাড়ে তিনটায় বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিনের নেতৃত্বে কির্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাট সহ বিভিন্ন নৌপথ স্থানে অভিযান চালিয়ে নধীর তিরে বাধা জাল ফেলে মাছের পোনা নিধন করা মুক্ত করেন। এসময় নদীর বিভিন্নস্থানে বিভিন্ন গাছ-গাছালি ঝাউ ফেলে নদী দখল করা অবমুক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমাউন কবির,সহকারী পুলিশ সুপার দ্বীন আলম ও বরিশাল সদর নৌ-থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস.আই মাসুম সহ বিভিন্ন নৌ-পুলিশ।

অভিযানকালে নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন গত অক্টোবর থেকে জুন পর্যন্ত দেশব্যাপি ঝাটকা নিধন প্রতিরোধ করার কাজে বরিশাল নৌ-পুলিশ সর্বাত্মক কাজ করছে।

এসময় তিনি জানান, আমরা নদীতে ঝাটকা নিধন অভিযানকালে প্রায় ৮৭ হাজার কেজি ঝাটকা ইলিশ উদ্দার করা সহ প্রায় ৬ কোটি মিটার কারেন্ট ও বাধা জাল নদী থেকে উদ্ধারের পাশাপাশি ৩২ জন অবৈধভাবে ঝাটকা নিধনের সময় তাদেরকে নৌ-পুলিশ সদস্যরা আটক করে।

এসময়কালে আমরা ১শত ৩৪টি বরিশালের বিভিন্ন নদীতে মোবাইল কোর্ট বসিয়ে ২৮টি বিভিন্ন ধরনের নৌযান আটক সহ ৬৯টি মামলা দায়ের করেছি।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার হুমাউন কবির বলেন তাদের কম্বিং অপরেশনের প্রথমধাপে ৪ই জানুয়ারী থেকে ১০ই জানুয়ারী ১ সপ্তাহে ৩২টি মোবাইল কোর্ট দিয়ে ৫৩ লক্ষ,২৯ হাজার ৭শত১০ মিটার জাল উদ্ধার করার পাশাপাশি ৮ হাজার ৭শত ৩৮ কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়। এই কম্বিং অপরেশনের সময় ১টি নৌযান আটক সহ ৭ টি মামলা দেওয়া সহ ৬১ জনকে আটক করা হয়।

অপরেশনের দ্বীতিয়ধাপে ১৯ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত নদীতে অভিযান করে ৬১ লক্ষ ৮০ হাজার,৩১০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এসময় আমরা ৩০ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ হাজার ৩০৯ কেজি ইলিশ উদ্ধার করার পাশাপাশি ৪টি নৌযান আটক ও ১৫টি মামলায় ৫৪ জনকে গ্রেফতার করি।

অন্যদিকে তৃতীয়ধাপের অভিযানে ৩ ফেব্রয়ারী থেকে ৯ই ফেব্রয়ারী পর্যন্ত ৪৮১১৩৭০ মিটার কারেন্ট ও বাধা জাল উদ্ধার ও ৬০৫০ কেজি ঝাটকা সহ ৩টি নৌযান আটক ২০ মামলায় ৪৩ জনকে গ্রেফতার করে মোবাইল কোর্টে হস্তান্তর করি।

তিনি এসময় আরো বলেন নৌ-পুলিশ আগামী সরকার ঘোষিত ও মৎস্য আইন অনুযায়ী আগামী জুন পর্যরাত ঝাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে আমরা নদীতে সর্বাত্মক অভিযান চালিয়ে এই অবৈধ ঝাটকা নিধনকারীদের বিরুদ্ধে আ¦নিগত ব্যবস্থ গ্রহন করে যাব।

একই সময় বলেন কেহ ঝাটকা ২শ’ গ্রাম নিধন না করে ওকে বড় কেজি সাইজের হতে দেন তাতে আপনারাই বেশি লাভবান হবেন।

এটিভি বাংলা / হৃদয়

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *