ছাদ থেকে পড়ে ভাই-বোন নিহত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হাসান বাগ সিলেটি বাজার এলাকার পাঁচতলা ভবনের ছাদে খেলার সময় তারা পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলো—আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৬)। দুই শিশু পরিবারের সঙ্গে ওই ভবনে থাকত। আব্দুর রহিমের মামাতো বোন হয় সোনিয়া। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘দুই শিশুর অভিভাবক এসেছিলেন হাসপাতালে। তারা জানান, ছাদের ওপর খেলতে গিয়ে নিচে পড়ে যায় শিশু দুটি। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *