মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হলো

ডেস্ক রিপোর্ট :

বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল সেবায় আজ বুধবার (২৫ জানুয়ারি) থেকে মিরপুরের পল্লবী স্টেশনও চালু হয়েছে। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন হয়েছে । এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হলো। মেট্রোরেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন।

গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করত। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ আজ হতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এছাড়া যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেলের গেট খোলা হবে। সর্বশেষ যাত্রীরা ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।

এই বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আজ ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা, আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনে যাতায়াতের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *