ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ রোববার (২২ জানুুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), নিহত মাঈন উদ্দিনের মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর নামের দুজন মারা যান। তাবাসসুম নামের অপর এক শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘ঘটনার পরে সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *