মাদারীপুর জেলার শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এই ঘটনা ঘটে
আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ বিকেলে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছায়। এ সময় বাসের চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এর পরই হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনে ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply