লালমনিরহাটে রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত

ডেস্ক রিপোর্ট :
লালমনিরহাটের পাটগ্রাম ঘুন্টি এলাকায় দুই সন্তান নিয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় দুই বছরের এক শিশুকে গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সুমি আক্তার (২৮) ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন(৫)। আহত দুই বছরের ছেলে শিশুর নাম পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী ও তার কন্যা তাসমিরা তাবাসুম তাসিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে বুড়িমারী বাজারের দিকে আসার পথে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এসময় এক শিশু আহত হয়। পরে পাটগ্রাম উপজেলার ফায়ার সার্ভিস এর সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী আকবার মিয়া বলেন, আমরা ভুট্টা খেতে কাজ করছিলাম এসময় ট্রেন কয়েকবার হুসাইল দেয় পরে দেখতে পারি দু’জন রেলে কাটা পড়ে মারা গেছেন। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে পাটগ্রামে হাসপাতালে ভর্তি করাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। অপর শিশুকে আহত অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে দু’জন ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *