জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাটে মুরগীবাহী পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার ফটিয়াসরকার পাড়ার আঃ করিমের ছেলে। তিনি দিনাজপুরের হিলির একটি জুট মিলের স্টোর কিপার হিসেবে চাকরি করতেন।

(ওসি) সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম একজনকে সাথে মোটরসাইকেলে করে হিলি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে গতন শহর মোড়ে মুরগীবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।  অপর আরেকজনকে আহত অবস্থায় আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *